মোঃ মেহেদুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা কালাই উপজেলায় জ্ঞানের আলো কোচিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়।
এ+ প্রত্যাশিদের জন্য সামাদ তালুকদার মার্কেট ২য় তলা সোনালী ব্যাংকের পশ্চিম পার্শ্বে, কালাই, জয়পুরহাট ০৩/০১/২০২৬ ইং রোজঃ শনিবার দুপুর ২.০০ ঘটিকায় জ্ঞানের আলো কোচিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ রেজাউন্নবী (রানু), বিএ অনার্স এম এ বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজসহ অভিভাবকবৃন্দ।

উক্ত প্রতিষ্ঠানের পরিচালক বলেন, অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদ্বারা পরিচালিত। যেখান থেকে শুরু হয় স্বপ্ন পূরণের যাত্রা এই আমার অঙ্গীকার। তিনি আরো বলেন, কালাইয়ে এই মাত্র আমি চ্যালেঞ্জ হিসেবে আমার কোচিং সেন্টারে কাজ করে যাচ্ছি এবং সকল শিক্ষকমন্ডলী কঠোর পরিশ্রম বিভিন্ন নোট, সাজেশন বই থেকে সংগ্রহ করে ছাত্র/ছাত্রীদের পড়াশোনার জন্য দেওয়া হচ্ছে।
ছাত্র/ছাত্রীরা যেন সহজভাবে পড়াশুনা করতে পারে। আমাদের কোচিং কোন প্রকার ফাঁকি দেওয়ার অপশন নেই।