দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে “পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
কনফারেন্সে দিনাজপুর জেলার বিচারিক আদালত ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, বিচার কার্যক্রমের গতি ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা কার্যক্রমকে আরও উন্নত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিচারিক ও পুলিশিং কার্যক্রমের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার নতুন প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করা হয়।
উক্ত কনফারেন্সে উপস্থিত কর্মকর্তারা এই ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করার উপর গুরুত্বারোপ করেন।