ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ ই সেপ্টেম্বর রবিবার বিকেল ৫/৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করেন আগ্রাদ্বিগুন ইউনিয়নের চেয়ারম্যান এবং নওগাঁ -২ আসনের এম পি মনোনয়ন প্রত্যাশি মোঃ ইসমাইল হোসেন। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিক সরকার, আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী, সাবেক সাধারন সাধারন সম্পাদক মাহাবুব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, উপজেলা সাবেক মহিলা দলের সহ সভানেত্রী মৌসুমি চৌঃ, জেলা যুবদলের সাবেক সহ বনিজ্য সম্পাদক ইসাহাক আলী, সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।