নবাবগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দক্ষতা ও উদ্ভাবন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

একটাই লক্ষ, হতে হবে দক্ষ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। তথ্য প্রযুক্তি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রকল্প প্রদর্শনের মাধ্যমে মেধা ও সৃজনশীলতার পরিচয় দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মুনতাসির মাহফুজ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কেরামত আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত উদ্ভাবন ঘুরে দেখেন এবং সেরা প্রকল্প উদ্ভাবক দলকে পুরস্কৃত করেন।প্রতিযোগিতায়  মোট ৭টি দল অংশ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *