নরসিংদীর শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২০২৫ সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

নরসিংদীর শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর,বাড়ৈগাঁও মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেত, ব্রাহ্মন্নদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান প্রমুখ।

নরসিংদীর শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকার, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।সংবর্ধনা শেষে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার মোঃ গিয়াস উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *