নলছিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শহীদ ওসমান হাদী লঞ্চঘাট

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শহীদ ওসমান হাদী লঞ্চঘাট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লঞ্চঘাটটির উদ্বোধন করেন নৌ ও যোগাযোগ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ।


বক্তব্যে নৌ ও যোগাযোগ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন সাহস, ত্যাগ ও ন্যায়বিচারের প্রতীক। তার নামে এই লঞ্চঘাট স্থাপন নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।


তিনি আরও বলেন, এই লঞ্চঘাট চালু হওয়ার মাধ্যমে নলছিটি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং নৌপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *