পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
পটিয়ায় আন্জুমানে রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদের উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল পীরে তরিকত্ব আল্লামা আবুল কাশেম নূরী মদ্দাজিল্লুহুল আলীর আহবানে এক বিশাল যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ তঁফসীরুল কোরআন মাহফিল ২৫ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রিজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের মহাসচিব চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশীদ দৌলতি, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবুল বশর সিআইপি, উদ্বোধক ছিলেন পটিয়া ষ্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর, বিশেষ অতিথি ছিলেন পীরে তরিকত্ব শাহসূফি সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু,মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক কাউছার হামিদ,তাফসির করেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী মদ্দাজিল্লুহুল আলী, মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী মদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পীরে তরিকত্ব শাহসূফি সৈয়দ মামুন রশিদ শাহ আমিরী, শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী,
ম্যানেজার দিদারুল আলম, আলোচনায় অংশ নেন শায়খ আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, শায়খ আল্লামা সৈয়দ সোলাইমান রজভী,শায়খ আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী, মাওলানা জামাল উদ্দিন রব্বানী, শাহসূফি সৈয়দ নুরুল কবির আল কাদেরী,, পীরজাদা সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী,
মাওলানা মুফতি বখতিয়ার হামিদ আল কাদেরী, উপস্থিত ছিলেন মাওলানা আবু ছালেহ আঙ্গুর, নুরুল আলম রুবেল, মুহাম্মদ মিয়া জোনায়েদ, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুফতি নাজিম উদ্দিন নুরী,আবু ছালেহ মুহাম্মদ সফওয়ান, শুভেচ্ছা জ্ঞাপন করেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব জহির আহমদ সওদাগর সদস্য সচিব শাহজাদা সৈয়দ কুতুব উদ্দিন শাহনূরী মদ্দাজিল্লুহুল আলী।
এতে বক্তারা যৌতুক ও মাদককে ‘না’ বলার আহবান জানিয়ে বলেন ।, সামাজিক এই দুষ্টক্ষতের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশের আলেম, ইমাম সমাজ ও পীর মাশায়েখসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা মূখে যৌতুকের বিরুদ্ধে না বলে বাস্তবে নিজ নিজ ঘরে পাড়া মহল্লা জেলা উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, কন্যাদায়গ্রস্থ পিতাই জানেন, তার ব্যাথা কোথায়! তারা অপরের দু:খকে নিজেকে দিয়ে পরিমাপ করার আহবান জানিয়ে বলেন, কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন
করতে হলে যৌতুক মুক্ত সমাজ ও দেশ গড়তে হবে। তারা রাসুলের সুন্নাহর মাধ্যমে জীবন বরকতময় হওয়ার নানাবিধ তুলে ধরে বলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া যে দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তনে কাজ করছে তা সফল করতে দল মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। এতে মোট ৩ যৌতুক বিহীন অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি সিআইপি আবুল বশর, বলেন যৌতুক আমাদের দেশের জন্য এক বড় অভিশাপ, সরকার আইন করে ও আমাদেরকে এ ব্যাধি থেকে মুক্তি দিতে পারছে না। এটি আইন করে নয় জনসচেতনতার মাধ্যমে দেশ ও সমাজ থেকে বন্ধ করতে হবে।