পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজান আলী। তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) জয়পুরহাটের পাঁচবিবি বাজারের বারোয়ারী মন্দিরসহ উপজেলার  বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

 উপস্থিত ছিলেন  জয়পুরহাট পুলিশ সুপার মো: আব্দুল ওয়াহাব, সিনিয়র সহকারী পুলিশ সুপার  তুহিন রেজা, জয়পুরহাট ওসি (ডিবি) আসাদুজ্জামান,  পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (ডালিম), পাঁচবিবি থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী এসআই সাগর, পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার নুরনবীসহ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিআইজি শাহজাহান আলী বলেন, পূজা মন্ডবে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ সর্বদা সজাগ রয়েছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। কোন অপকর্ম যেন না ঘটাতে পারে সেজন্য পুলিশের ৯৯৯ সেবা চালু রয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করবে মর্মে তিনি উল্লেখ করেন। 

তিনি আরো বলেন, পূজা যেন সনাতন ধর্মাবলম্বীরা  নির্ভয়ে পালন করতে পারে সেজন্য পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *