মোঃ ফারুক সরকার শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি:
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫ ইং) বিকালে উৎসবমুখর পরিবেশে শাজাহানপুর উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাইফুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন-
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি
জনাব এনামুল হক শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন -বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির নেতা আব্দুর রহিম পিন্টু, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে ধানের শীষ বিজয়ী হবে।
মনোনয়নপত্র উত্তোলন শেষে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানান।