ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে – সিইসি

ঢাকা প্রতিনিধিঃ

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “একটি ভালো নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচন কমিশনের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন—রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং ভোটারদের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া সফল নির্বাচন সম্ভব নয়।”

রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত দিনব্যাপী সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপে সারাদেশ থেকে আগত বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এবং নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা দেন।

সিইসি তার বক্তব্যে আরও বলেন, “আমরা চাই প্রতিটি ভোটার যেন নিরাপদভাবে ভোটকেন্দ্রে যেতে পারে, স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা করবে।

সংলাপে অংশগ্রহণকারীরা ব্যালট বাক্স পরিবহন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটার শিক্ষার প্রসার, প্রযুক্তির স্বচ্ছ ব্যবহারসহ নানা বিষয়ে সুপারিশ তুলে ধরেন। সিইসি এসব প্রস্তাবকে “গঠনমূলক ও সময়োপযোগী” বলে উল্লেখ করেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “জাতির কাছে আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আর এতে সবার সহযোগিতাই শেষ কথা।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীতেও রাজনৈতিক দল, গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজন করবেএকটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “একটি ভালো নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচন কমিশনের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন—রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং ভোটারদের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া সফল নির্বাচন সম্ভব নয়।”

রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত দিনব্যাপী সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপে সারাদেশ থেকে আগত বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এবং নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা দেন।

সিইসি তার বক্তব্যে আরও বলেন,
“আমরা চাই প্রতিটি ভোটার যেন নিরাপদভাবে ভোটকেন্দ্রে যেতে পারে, স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা করবে।

সংলাপে অংশগ্রহণকারীরা ব্যালট বাক্স পরিবহন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটার শিক্ষার প্রসার, প্রযুক্তির স্বচ্ছ ব্যবহারসহ নানা বিষয়ে সুপারিশ তুলে ধরেন। সিইসি এসব প্রস্তাবকে “গঠনমূলক ও সময়োপযোগী” বলে উল্লেখ করেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন,
“জাতির কাছে আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আর এতে সবার সহযোগিতাই শেষ কথা।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীতেও রাজনৈতিক দল, গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজন করবে ইসি। ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *