ভেড়ামারা উপজেলা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ বধুবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা শাখার পক্ষে মাটি মানুষের ও কর্মী বান্ধব সাংগঠনীক নেতা ভেড়ামারা উপজেলার বিএনপির আহবায়ক , ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র, জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে, ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলার শাখার অঙ্গ সংগঠন এর বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন, শুধু তাই নয় এই সকল নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় আনাচে-কানাচে ৩১ দফা বাস্তবের লক্ষে লিফলেট বিতরণ করেন।এবং সেই সাথে ধানের শীষের পক্ষে জনমত গড়ে ওঠার আহ্বান জানান।

এই এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনরা একত্রিত হয়ে ৩১ দফা বাস্তবের লক্ষে সর্ব স্তরের সকল নেতাকর্ম বিভিন্ন দোকানপাটে, মোড়ে মোড়ে, দুই পাশে রাস্তার ধারে, ফুটপাতের পাশে, রিক্সা, ভ্যান শ্রমিক, শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সহ সকল স্তরের মানুষের কাছে এই লিফলেট তারা তুলে দেন। শুধু তাই নয় বাড়িতে গিয়ে মা বোনদের কাছেও এই লিফলেট যেন পৌঁছে দেয় এবং পড়ে যেন শোনানো হয় এই আহবান তাদেরকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *