মির্জাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ২০০ রোগী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধ:

 টাঙ্গাইল মির্জাপুরে তরফপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ও ক্যাম্পে প্রায় ২০০ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বুধবার (২৭আগস্ট ) তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। 

ক্যাম্পের উদ্বোধন করেন তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সকাল বিকাল ৩ টা থেকে রাত পর্যন্ত চলা এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।ক্যাম্পের  ডা. মো. বাবুল আক্তার, ডা. লিটন চন্দ্র সাহা ও ড.রনি দত্ত রোগীদের চিকিৎসা সেবা দেন।

চিকিৎসা নিতে আসা রাজিয়া বেগম (৪৫) বলেন, “অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধও পেয়েছি। এটা আমাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক উপকার হলো।” 

একইভাবে চিকিৎসা নেওয়া শফিকুল ইসলাম (৫৫) বলেন, “আমি দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছি। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছি, ওষুধও পেয়েছি। এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া দরকার, বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের জন্য।”

এই উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, এ ধরনের কার্যক্রম গ্রামের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা চান, এটি আরও নিয়মিতভাবে আয়োজন করা হোক, যাতে চিকিৎসা বঞ্চিত মানুষজন সেবা পেতে পারে।

তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, “আমাদের সংগঠন সবসময় তরফপুর ইউনিয়নের

 মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমরা চাই, অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” 

তিনি আরও বলেন, “শুধু চিকিৎসা সেবা নয়, আমরা শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল লক্ষ্য তরফপুর ইউনিয়নের জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এ কাজে সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো।”  তরফপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে তৈরি করব ইনআশাল্লাহ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *