মেহেরপুরের সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন কারাগারে- ১ দিনের রিমান্ড মঞ্জুর

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর পৌর সাবেক মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে কারাগারে পাঠানো হয়েছে, মঙ্গলবার ২২ জুলাই-২০২৫ দুপুর দুইটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ে দায়েরকৃত জি আর ২৭৭-২৮/০৮/২৪ নম্বর মামলায় সম্প্রতি তাকে ঢাকার পুলিশ রাজধানী ঢাকা থেকে আটক করে, মঙ্গলবার সকাল ৯টার দিকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিটনকে হাজির করা হয়।

আদালতে শুনানিকালে পুলিশ পক্ষ থেকে রিটনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়, যুক্তিতর্ক শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফারাজী ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *