রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় “তরুণদের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আলম ইমরান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জুলাই যুদ্ধাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,রাজারহাট থানার ওসিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন,রাজারহাট,কুড়িগ্রাম।