লক্ষ্মীপুরে ৩’শ সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে লাইব্রেরী কর্ণার ও বই বিতরণ  উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলায় ৩”শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  লাইব্রেরী কর্ণার ও বই বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার  আনুষ্ঠানিকভাবে লাইব্রেরী কর্ণারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।

এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ।

বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, “বিশ্বকে জানার জন্য লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরি বিমুখ। তাদের লাইব্রেরি মুখী করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরী কর্ণার স্থাপন একটি ভালো উদ্যোগ। এতে জ্ঞানের আলো লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *