উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের শুরুতেই পবিত্র কুরআন পাঠ ও শ্রীমদ্ভভগবৎগীতা পাঠের মধ্য দিয়ে ‘আন্তঃ গুনাইগাছ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সৃজন-১)’-এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় স্থানীয় তরুণ প্রজন্মের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে এই টুর্নামেন্টের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। তিনি তার বক্তব্যে বলেন, “তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানো সামাজিক অবক্ষয় রোধ ও সুস্থ-চিন্তার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট তরুণদের জন্য একটি উৎকৃষ্ট প্ল্যাটফর্ম তৈরি করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার ও ৯ নং গুনাইগাছ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কে. এম. মাসুদুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্টের উপদেষ্টা আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টটি সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখযোগ্য দিক হলো, টুর্নামেন্টটির আয়োজনে গিফট স্পনসর করেন :রংপুর মোবাইল (উলিপুর শাখা)দর্শনার্থীদের জন্য লটারির মাধ্যমে ১থেকে ১হাজার সংখ্যা কুপন দর্শকদের দেওয়া হয় আকর্ষণীয় তিনটি পুরস্কার ঘোষণা করেন ও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দর্শন ও সামাজিক স্তরের ব্যক্তিবর্গের উপস্থিতি স্থানীয় পর্যায়ে সম্প্রীতি ও ঐক্যের একটি অনন্য উদাহরণ স্থাপন করেছে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হায়দার আলী মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুনাইগাছ ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সোহাগ, জাতীয় পার্টি উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুস সুবাহান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গুনাইগাছ ইউনিয়ন শাখার সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম।
টুর্নামেন্টটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম খন্দকার এবং টুর্নামেন্ট উপদেষ্টা মোঃ শাহজাহান সিরাজ।
শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন টুর্নামেন্টের উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ ও আহ্বায়ক বিপ্লব আনসারী।
উদ্বোধনী ম্যাচটি প্রধান অতিথি ইউএনও নয়ন কুমার সাহা বলটি খেলায় ছুঁড়ে দিয়ে শুরু করেন। এরপর থেকেই শুরু হয় উৎসবমুখর প্রতিযোগিতা। মাঠঘিরে উপস্থিত শত শত দর্শক স্থানীয় তরুণ ফুটবলারদের এই টুর্নামেন্ট গুনাইগাছ ইউনিয়নের ক্রীড়াঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন স্থানীয়রা।