কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
জনাব মোঃ আব্দুল আউয়াল, অফিসার ইনচার্জ, কানাইঘাট থানা, সিলেট মহোদয়ের দিক নির্দেশনায় এবং নেতৃত্বে এসআই(নিঃ)/দূর্গা কুমার দেব, এসআই(নিঃ) শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ
৩১/০৮/২০২৫ইং তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় সিলেট শহরস্থ কোতয়ালী থানা এলাকা হইতে কানাইঘাট মামলা নং-১৯(০৮)২৫ (সাইদুর রহমান হত্যা মামলা) এর মূল আসামী হত্যাকারী ইমরান আহমদ (৩০), পিতা-রকিব আলী @ আব্দুর রকিব, সাং-শাহাপুর, (৩নং দিঘীরপাড় পূর্ব ইউপি), থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে অদ্য ৩১/০৮/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।