কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
জনাব মোঃ আব্দুল আউয়াল, অফিসার ইনচার্জ, কানাইঘাট থানা, সিলেট মহোদয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৬/০৮/২০২৫ইং
তারিখ দিবাগত রাতে কানাইঘাট থানাধীন ডালাইচর এলাকায় অভিযান পরিচালনা করে
কানাইঘাট মামলা নং-১৭(০৮)২৫ (ধর্ষণ মামলা) এর তদন্তে প্রাপ্ত আসামী তাজ উদ্দিন (৩০), পিতা-জয়নাল আবেদীন, মাতা-চায়না বেগম, সাং-নিজ চাউরা উত্তর, থানা-কানাইঘাট,
জেলা-সিলেটকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ২৭/০৮/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।