কামরাঙ্গীরচরে বিএনপি’র পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী পালিত 

কামরাঙ্গীরচর ( ঢাকা ) প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচী পালন করেছে থানা বিএনপি। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে গত ২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় কামরাঙ্গীরচর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

এই কর্মসূচীর নেতৃত্ব দেন কামরাঙ্গীরচর থানা বিএনপি’র আহবায়ক মোহাম্মদ নাঈম। এছাড়া হাজী জহির উদ্দিন, আজিজ মেম্বারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় শতাধিক কর্মী শহীদ মিনার প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতার কাজ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ মিনার শুধু জাতীয় ইতিহাসের প্রতীক নয়, বরং এটি গণমানুষের আবেগ ও গৌরবের স্মারক। তাই এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে তারা জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চান।

কামরাঙ্গীরচরে বিএনপি’র পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী পালিত
কামরাঙ্গীরচরে বিএনপি’র পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী পালিত

কর্মসূচীতে অংশগ্রহণকারী একাধিক নেতাকর্মী জানান, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ধরনের কর্মসূচী পালনের মাধ্যমে তারা দলীয় কর্মীদের সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে চান।

কর্মসূচী শেষে মোহাম্মদ নাঈম বলেন, “শহীদ মিনার আমাদের গর্ব, এটি জাতির আত্মত্যাগের প্রতীক। পরিচ্ছন্ন কর্মসূচীর মাধ্যমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। পাশাপাশি সমাজে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই।”

স্থানীয় বাসিন্দারাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক কর্মীরা শুধু দলীয় কর্মকাণ্ড নয়, বরং সামাজিক দায়িত্বশীলতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কাজ করলে সমাজ উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *