কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদারপাড়া মহল্লার কুখ্যাত চোর ইসমাইল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৩২) এবং পৌরসভার ৮নং ওয়ার্ড কাথাইল মহল্লার মৃত তোতা মিয়ার ছেলে সুজন (৩৪) কে আটক করেছে কালাই থানা পুলিশ।

গতকাল রাতে তারা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম তালুকদারের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই দুইজন এলাকায় চুরি, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। অবশেষে পুলিশ ও জনগণের সহযোগিতায় তাদেরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।