কালাইয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মেরী গ্রেফতার 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ডিবি ও থানা পুলিশের  যৌথ অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে পৌরসভার আওড়া মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করে কোর্টের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো: আসাদুজ্জামান বলেন,  জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব এর দিক নির্দেশনায় ডিবি ও কালাই থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশি নিরাপত্তায় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও কালাই উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে কোর্টের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *