কুড়িগ্রাম জেলার রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যেগে অদ্য সকাল ৬:৩০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত অর্ধ দিবস ব্যাপী “কর্মী সম্মেলন” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজারহাট উপজেলা শাখার সম্মানিত আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন এর সভাপতিত্বে  ।

উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও আব্দুল হামিদ মিয়া ও অধ্যক্ষ শাহজালাল সবুজ, কুড়িগ্রাম ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এড. ইয়াছিন আলী সরকার, মোঃ দৌলত হোসেন সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

কুড়িগ্রাম জেলার রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলার রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এ সময় বক্তারা বাংলাদেশের চলমান সমসাময়িক বিষয় নির্বাচন ও সাংগঠনিক নির্দেশনাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

উক্ত সম্মেলনটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারী এড.আহাম্মদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *