গাজায় ইসরাইলী বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধিঃ

গতকাল ৭ এপ্রিল, সোমবার। সারাটা দিনই ছিল শুধুই ফিলিস্থিনের জন্য.! সারা বিশ্বের মত সমগ্র বাংলাদেশ জুড়েই ছিল ফিলিস্থিনের মানুষের জন্য আর্তনাদ। দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমুহে ছাত্রছাত্রীদের স্বতস্ফুর্ত প্রতিবাদ ছিল লক্ষনীয়। এমনকি কিন্ডার গার্ডেনের কোমলমতি শিশুরাও মানব বন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ করেন।


সাভার আশুলিয়ার প্রায় প্রতিটি বাস স্টান্ড, স্কুল সমুহের সম্মুখ রাস্তা, জাতীয় স্মৃতিসৌধের প্রবেশদ্বার সহ গ্রাম পাড়া মহল্লার রাস্তায়ও প্রতিবাদের চিত্র চোখে পড়েছে।
সাভারের সবচেয়ে বড় ইসরাঈল বিরুধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষুভ মিছিল হয়েছে সাভার মডেল মসজিদের সম্মুখ থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহবানে সাড়া দিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসলমান বিকাল ৪টা থেকে এই সমাবেশে অংশ নেন।


গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী (ঢাকা-১৯ ) এর মজলুম জননেতা জনাব হাসান মাহবুব মাস্টার, এডভোকেট শহিদুল ইসলাম, ঢাকা জেলা উত্তর সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা আফজাল হোসেন প্রমুখ। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া বক্তাগণ ইসরাঈলের পণ্য বয়কটের আহবান জানান আর বিশ্ব নেতৃবিন্দকে ইসরাইলে রাষ্ট না বলে সন্ত্রাসী আখ্যা দিয়ে নেতা নিয়াহুর গ্রেফতার দাবী করেন। বক্তাগণ ঈসরাঈলীদের সকল পণ্য বয়কট করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়ার আহবান জানান। জালাময়ী বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি সাভার রেডিও কলোনী বাস স্টান্ডে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *