বিশেষ প্রতিবেদন:
গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একজন সাংবাদিকের উপর এ ধরনের হামলা শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি সংবাদমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
সাংবাদিক সমাজ কোনোভাবেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।
সকল সাংবাদিকের নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে সদা সচেষ্ট।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর পক্ষ থেকে এই বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আগামীর সাংবাদিক নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই ।