চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬’। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় শিবগঞ্জ উপজেলার কানসাটস্থ আব্বাস বাজারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— “মাদক নয়, হোক জীবনের জয়”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের নিয়মিত মাঠে ফিরে আসতে হবে।”সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষ ও অভিভাবকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মোঃ মাসুম, মোঃ টমাস মাস্টারসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।


ভলিবল প্রতিযোগিতায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *