জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৯৬টি মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার প্রধান ও সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
এখানে নামাজ আদায় করেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট জজকোর্টের পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান সোহান, জিপি অ্যাডভোকেট ছালামত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং সাধারণ মুসল্লিরা।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ইউসুফ।