জয়পুরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় টিপ টিপ বৃষ্টির মধ্যে জেলা প্রশাসন চত্বর থেকে র‍্যালী বের হয়ে পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সমবায় অফিসার মর্জিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম,জয়পুরহাট কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান শাহ আখতারুজ্জামান বাবু সহ জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা।


অনুষ্ঠান শেষে চারটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *