জামালপুর প্রতিনিধি:
বুধবার (১৬ জুলাই)২০২৫ জামালপুর জেলায় বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবু তাহের তারার সভাপতিত্বে ও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক,শফিকুল ইসলাম বাবুল এর সঞ্চালনায়, জেলা আইনজীবী সমিতি বার ভবন ২য় তলা হলরুমে বাংলাদেশ আইনজীবী সহকারী জজ জামালপুর জেলা শাখার আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আইনজীবী সহকারী জজ জামালপুর জেলা শাখার সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবী, সভাপতি, জেলা আইনজীবী সমিতি, জামালপুর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, জামালপুর। এডভোকেট মোবারক হোসেন,আর উপস্থিত ছিলেন আবু তাহের তারা, সম্মানিত সভাপতি বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জামালপুর জেলা শাখা,শফিকুল ইসলাম বাবুল সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জামালপুর জেলা শাখা। আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সহকারী সমিতি জামালপুর এর সকল সদস্যবৃন্দ।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জামালপুর জেলা শাখার অর্থ ২বছরের ১২-৭- ২০২৩ থেকে ১৬-৭-২০২৫ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব রক্ষণাবেক্ষণার ফলাফল সাপেক্ষে আজকের সাধারণ সভা বক্তব্য পেশ করেন সম্মানিত সিনিয়র আইনজীবী সহকারী সমিতি সদস্য আল আমিন মন্ডল,সুমন আহম্মেদ,সাদ্দাম রিপন, রেজাউল করিম রানা, শফিকুল ইসলাম বাবুলসহ আরও অনেকেই। সমিতির সকল সদস্য বৃন্দ আয় ব্যায় নিয়ে মুল্যবান বক্তব্য পেস করেন।
সর্বশেষ আজকের সাধারণ সভার সভাপতির সমাপনীর বক্তব্যের মাধ্যমে, সকল সদস্যবৃন্দের উপস্থিতি দেখে সমিতির সকল সদস্যকে ধন্যবাদ দিয়ে এবং সম্মানিত সকল সদস্য বৃন্দকে হালকা ভারি খিচুড়ির খানা পিনার মধ্য দিয়ে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, জামালপুর জেলা শাখা’র সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করা হয়।