টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের কৃষকের সর্বনাশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে টানা ২৪ ঘণ্টার অবিরাম বৃষ্টিতে কৃষকের মুখে নেমে এসেছে হতাশা। লাগাতার বৃষ্টিতে মাঠের ধান, আলু ও সবজির জমি পানিতে তলিয়ে গেছে। এতে জেলার বিভিন্ন অঞ্চলে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে।

রাণীশংকৈল উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, ধান পাকছিল, কাটার দিন ঠিক করেছিলাম। কিন্তু এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। জমির ধান এখন পুরোপুরি পানির নিচে।” এ অবস্থায় কৃষকেরা বলছেন, যদি দ্রুত রোদ না ওঠে, তাহলে ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে।

টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের কৃষকের সর্বনাশ
টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের কৃষকের সর্বনাশ

একই চিত্র দেখা গেছে হরিপুর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার মাঠে। টানা বৃষ্টিতে জেলার বহু হেক্টর জমিতে ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে বৃষ্টির কারণে গ্রামীণ সড়কগুলো কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক হাট-বাজার জনশূন্য হয়ে গেছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে বহুগুণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *