টেকনাফে প্রায় ১কোটি ২৫লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ আটক-১০

কক্সবাজার প্রতিনিধিঃ


কক্সবাজার টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টায় টেকনাফের নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।


জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *