ট্রেনে  কেটে  যুবকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 

পাবনার ঈশ্বরদীতে রেললাইনে বসে ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনে কেটে ইমরান হোসেন (২৪) নামে যুবক মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা রেলরুটের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে কৃষিজমিতে কাজ করানোর জন্য ইমরান দিনমজুরদের নিয়ে যান। কাজের ফাঁকে রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনছিলেন ইমরান। এ সময় পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের মামা হাবিবুর রহমান জানান, ইমরান বাবা-মায়ের একমাত্র সন্তান। গত বছর পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *