তাসনিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো: মেহদুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর মেধাবী  শিক্ষার্থী  তাসনিয়া জান্নাতকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার(২৩সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ক্ষেতলাল উপজেলার বটতলী সানরাইজ মডেল স্কুলের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের  আয়োজনে জয়পুরহাট – বগুড়া মহাসড়কের বটতলী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও কর্মসূচি  অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষক কর্মচারী অভিভাবক ও এলাকা বাসী বিচার বিচার বিচার চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকে।

মানববন্ধন ও কর্মসূচিতে বক্তব্য রাখেন বটতলী সানরাইজ স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব আলম,পৌর বিএনপির আহ্বায়ক প্রভাষক আব্দুল আলিম,জামায়াত নেতা আব্দুল কুদ্দুস, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান, শালবন রহমানিয়া    হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক শামীম ওসমান সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিশু তাসনিয়া ছিলো মেধাবী ছাত্রী।তার খুনিদের আমরা অতি তারাতাড়ি গ্রেপ্তার চাই।অন্যথায়  আমরা কঠোর আন্দোলনে যাবো।

গত ১৮ সেপ্টেম্বর শিশু তাসনিয়া নিখোঁজ হয়।নিখোঁজের তিন পর ঘাতক একরামুলের বাড়ির গরুর গোয়ালঘর থেকে শিশু  তাসনিয়ার বস্তাবন্দি  মরদেহ উদ্ধার করে ক্ষেতলাল থানা পুলিশ।

এতে এলাকা বাসী সহ সর্ব স্তরের জনগণ হত্যা কারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *