তিস্তার নদী ভাঙ্গন এলাকায় শিশুদের মাঝে খিচুড়ি বিতরণ করলেন সাংবাদিক মফিদুল 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা এবং কুড়িগ্রামের উলিপুরের সিমান্তের তিস্তা নদী ভাঙ্গন এলাকার শতাধিক  শিশুদের মাঝে খিচুড়ি বিতরণ করলের সাংবাদিক  মো: মফিদুল ইসলাম সরকার। 

এসময় শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরণের প্রতিযোগিতার । প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী সকলের মাঝে বিতরণ করা হয়েছে উপহার সাম্রগী। 

সাংবাদিক মফিদুল ইসলাম সরকার দীর্ঘদিন থেকে স্থানীয় ডোনারদের আর্থিক সহযোগিতা নিয়ে অসহায় গরীবদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী পৌছে দেওয়ার কাজ করেছেন। 

শুধুতাই নয় প্রতি সপ্তাহে শিশুদের জন্য আয়োজন করেন খিচুড়ি খাওয়ার , শীতকালে বিতরণ করেছেন শীত বস্ত্র কম্বল। গরীব এবং অসহায় শিশুদেরকে একবছরের জন্য  লেখা সামগ্রী তিনি উপহার দিয়ে থাকেন স্থানীয় ডোনারদের সহযোগিতা নিয়ে।

পীরগাছা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছেন প্রতিসপ্তাহে। 

ডোনারদের আর্থিক সহযোগিতায় 2026 সাল থেকে শিক্ষার্থীদের মাঝে লেখা সমাগ্রী বিতরণের পাশা-পাশি একটি করে ব্যাগ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *