দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

কক্সবাজার প্রতিনিধ:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ বর্তমানে রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন,

“রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। ২০১৭ সালে মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল। আন্তর্জাতিকভাবে এ সমস্যা সমাধানে সকলের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

ড. ইউনূস রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য সাত দফা প্রস্তাব তুলে ধরেন। তিনি মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে বৈশ্বিক সম্প্রদায়ের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ায় জনগণ সুষ্ঠু ও ন্যায্য নির্বাচনে অংশ নিতে সক্ষম হবে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে এবং ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ড. ইউনূসের এ বক্তব্য দেশের রাজনৈতিক প্রস্তুতি ও আন্তর্জাতিক মর্যাদার প্রমাণ হিসেবে গণ্য করা যেতে পারে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় নীতির ওপর আন্তর্জাতিক মনোযোগও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *