দৈনিক নতুন আশা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়ার তালিকা ভুক্ত জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় কচুয়া উপজেলার কচুয়া পৌরসভা তৃপ্তি রেস্টুরেন্টের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পণ। তারা সমাজের যাবতীয় সমস্যা, ভালো-মন্দ সবকিছু তুলে ধরব। যাতে করে সমাজ ভালোভাবে চলে। তিনি জোর দিয়ে বলেন আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন আমরাও ভুল করতে পারি। আমরা যদি ভুল করি তাহলে আপনারা আমাদেরকে সুন্দর করে তা ধরিয়ে দেবেন। সর্বোশেষ তিনি দৈনিক নতুন আশা পত্রিকার সমৃদ্ধি কামনা করে তার বক্তব্য শেষ করেন। 

দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক আকাশ মিয়াজির সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর এমদাদ উল্লাহর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার পুলিশ ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের, কচুয়া প্রেস ক্লাব সভাপতি আতাউল করিম, কোষাধক্ষ্য সায়েম সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *