ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে ৩৫ তম প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় ইউএনও শাহরিয়ার রহমানের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও প্রবীণ ব্যাক্তিদের নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ত করেন ইউএনও শাহরিয়ার রহমান। প্রবীণদের অধিকার এবং বর্তমান অবস্থা নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রপ্ত) এটিএম ফসিউল আলম। প্রবীনদের মধ্য থেকে হরিতকিডাঙ্গা গ্রামের ফারাজ উদ্দিন তাঁর বক্তব্যে দিবস পালনে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা জানান।
এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম,এ, মালেক।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, পিআইও মনসুর আলী, জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারি প্রকৌশলী মিলন কুমার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার,আনসার ভিডিপি অফিসার আফরোজা বেগম প্রমূখ।
ইউএনও শাহরিয়ার রহমান প্রবীণদের অনুকুলে সরকারি আইন প্রনয়ন এবং বিভিন্ন রাষ্ট্রিয় সুবিধার বিষয় উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।