নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  

নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধােয়া দিবস পালিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে ডাসকো ফাউন্ডেশন (থ্রাইভ প্রকল্প) ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’ র  সহযোগীতায় ১৫ অক্টোবর সকাল ১০টায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগন দিবস উদযাপনে অংশগ্রহন করেন। র‍্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার এর সভাপতিত্তে আলোচনা সভায় প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

আরও বক্তব্য প্রদান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ আশীষ কুমার সরকার,যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, ওসি ইমাম জাফর প্রমূখ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থিদের হাত ধোয়া পদ্ধতি শিখিয়ে দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *