নজিপুর পৌর বিএনপি’র নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে বিনিময় সভা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নজিপুর পৌর বিএনপি’র আগামী ২০ জুলাই ২৫ ইং নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই নজিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের  নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য, রাখেন পৌর বিএনপি’র সভাপতি পদপ্রার্থী মোঃ মামুন হোসেন, (মটরসাইকেল মার্কা), সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ বায়েজীদ রায়হান শাহিন (মোরক মার্কা), সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, এ,জেড মিজান (মই মার্কা), সাংগঠনিক পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ্ আল মাসুম, (বাইসাইকেল মার্কা), এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রার্থীরা  বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক জনাব শামসুজ্জোহা খানের, মনোনীত প্যানেলকে আগামী ২০ তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাব্যক্ত করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *