মোঃ মেহেদুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা কালাই থানাধীন নান্দাইল পূর্ব পাড়া, গ্রামস্থ বসত-বাড়ীর ভিতরে প্রবেশ করিয়া শয়ন কক্ষের বারান্দার গ্রিলের তালা ভাঙ্গিয়া ডাকাতির ঘটনার প্রেক্ষিতে গত ইং ১৭/১২/২০২৫ তারিখ রাত্রী অনুমান-০২.০০ ঘটিকায় কালাই থানার মামলা নং-১০, তারিখ-২৫ ডিসেম্বর, ২০২৫; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ সংক্রান্তে এজাহার নামীয় ১নং আসামী ডাকাত সরদার মোঃ মোতালেব হোসেনসহ তাহার সহযোগী অন্যান্য আসামী ১। মোঃ সবুজ মিয়া (২৮) ২। মোঃ আঞ্জুমান (২৮) ৩। মোহাম্মদ আলী (৪০) ৪। মোঃ বিপুল (২৮) কে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ কালাই থানা মোঃ রফিকুল ইসলাম ও এসআই(নিঃ)/মোঃ জুলফিকার হায়দার, এসআই(নি)/মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ সাঈদ হোসেন, এএসআই(নিঃ)/মোঃ ফিরোজ সুলতান এর নেতৃত্বে কালাই থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বগুড়াসহ বিভিন্ন স্থান হতে আসামীদেরকে ০৪/০১/২০২৬ ইং তারিখে গ্রেফতার করেন এবং অদ্য ০৪/০১/২০২৬ খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।