নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়- সালাহউদ্দিন

মোঃ শাহজাহান বাশার ঢাকা প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শক্তি নয়, বরং গণতন্ত্রকে বিলম্বিত বা বানচাল করতে চায়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারা হয়তো কোনো না কোনো কারণে কথাগুলো ঘুরিয়ে বলছে, যাতে নির্বাচন অনুষ্ঠান না হয়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, যারা গণতন্ত্রবিরোধী বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচন নিয়েও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যে দেশে একজন খালেদা জিয়া আছেন, সেই দেশ কখনো পথ হারাবে না। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে দেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে আছেন।”

গণতন্ত্র বিনির্মাণে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এখন এটিকে শক্তিতে রূপান্তর করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *