নুরুল হক নূরের জন্মভূমি চর বিশ্বাসে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন — সভাপতি: এনামুল হক সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ ইসলাম সাংগঠনিক সম্পাদক: বাইজিদ সিনিয়র সহ-সভাপতি: কাউসার যুগ্ম সাধারণ সম্পাদক: রামিম সহ-সভাপতি: আব্দুর রহমান

নুরুল হক নূরের জন্মভূমি চর বিশ্বাসে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন
নুরুল হক নূরের জন্মভূমি চর বিশ্বাসে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ছাত্র অধিকার আন্দোলন আরও শক্তিশালী, ন্যায়ভিত্তিক এবং জনগণের কল্যাণে অনুপ্রাণিত হবে। তারা আশা প্রকাশ করেন, ঐক্য, সততা ও দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে নবনির্বাচিত নেতারা চর বিশ্বাস ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়— “অভিনন্দন ও শুভকামনা রইলো আপনাদের আগামী পথচলার জন্য।”

উল্লেখ্য, গত ১৫ আগস্ট শুক্রবার চর বিশ্বাস গণনা দিকের পরিষদ অফিসে, কাউন্সিল বোটের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *