সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া উপজেলা বিএনপির আহবানে সাঁথিয়া ফুটবল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক ফজলুল হক, শাহজাহান আলী, সাঁথিয়া পৌর জামায়াতের আমির হাফেজ আব্দুল গফুর, বোলয়াইলমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ, পৌর বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, প্রেস ক্লাব সহসভাপতি ফারুক হোসেন,নান্নু প্রমুখ। গায়েবানা জানাযা নামাজে ইমামতি করেন সাঁথিয়া থানা মসজিদের ইমাম হাফেজ আতিউল্লাহ।
এছারাও নন্দনপুর ইউনিয়নের বোয়ালমারী উচ্চ বিদ্যালয় মাঠে, আতইকুলা, কাশীনাথপুর, পুন্ডুড়িয়া, করমজা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে আপোসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।