পীরগঞ্জে বিএনপির ১৫ নেতাকর্মী জামায়াতে যোগদান,এলাকায় চাঞ্চল্য সৃষ্টি 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলা (২৫ আগষ্ট)সোমবার রাত ৮টায় ৩নং বড়দরগা ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত কর্মী সম্মেলনে প্রধান আলোচক অধ্যাপক নুরুল আমিনের উপস্থিতিতে (জামায়াত মনোনীতএমপি নমিনি) বিএনপির ৩ নং বড় দরগা ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সভাপতি ও ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি সহ ১৫ জন নেতা কর্মী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা নুরুল আমিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী পীরগঞ্জ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মিজানুর রহমান,আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা,আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শাহ আরিফুল ইসলাম মুজাহিদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য রংপুর ও কেয়ার টেকার ৩ নং বড় দরগা ইউনিয়ন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননেতা মাওলানা মাহবুব আলম হাবিবী, ৩ নং বড়দরগা ইউনিয়ন শাখা। 

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মাহমুদ হাসান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং বড় দরগা ইউনিয়ন।

জামায়াতে ইসলামী একটি ইসলামি আদর্শিক রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে দলটিতে যোগ দিতে পারেন। 

যারা বিএনপি থেকে জামায়াতে যোগদান করেছে তাদের সকলকে অধ্যাপক  মাওলানা নুরুল আমিন অভিনন্দন জানিয়ে আরো বলেন, আপনারা শুধুমাত্র জামায়াতে যোগদান করলে হবেনা, আল্লাহর সন্তুষ্টি  ও পরকালীন মুক্তির লক্ষ্যে সকলকে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজেকে একজন ত্যাগী ও আদর্শিক দায়ী হিসাবে গড়ে উঠতে হবে।

যোগদানকৃত নেতাকর্মীরা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ইসলামী দল, জামায়াতের সাম্প্রতিক দেশপ্রেমে উদ্বুদ্ধ কাজকর্মে অনুপ্রানিত হয়ে আমরা আমাদের মধ্যে পারস্পরিক পরামর্শ ও বিচার বিশ্লেষন করে স্বপ্রনোদিত হয়ে দলবদ্ধভাবে জামায়াতে যোগ দিয়েছি। 

আমরা বুঝতে পেরেছি, জামায়াতে ইসলামীই একমাত্র দল, যাদের দুরদর্শি প্রজ্ঞাবান নেতৃত্ব দেশ ও জাতীর জন্য কল্যানকর। ৫ আগস্টের পর জাতী যখন বৈষম্যহীন দূর্নীতিমুক্ত কল্যানকর নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্নে বিভোর তখন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নেতিবাচক তৎপরতায় জাতী ক্রমাগত হতাশ হচ্ছে এবং দেশের বৃহৎ দলটির জনপ্রিয়তার পারদ দ্রুত গতিতে নিচে নামতে শুরু করেছে। 

এমতাবস্থায় দেশপ্রেমিক ও কল্যানকামী যেকোন নাগরিকের স্বপ্নের নিরাপদ প্লাটফরম হিসাবে জামায়াতে ইসলামী সকল মহলের আস্তার প্রতীক হয়ে উঠেছে। কর্মী সম্মেলনে জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *