বদলগাছীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৮৬ তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৮৬ তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, ২৩ শে জানুয়ারি (শুক্রবার)১ম দিন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জেলার বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ৮৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আগামী ২৫ শে জানুয়ারি (রোববার) দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে
১ম পর্বের জন্য উক্ত বিদ্যালয় মাঠকে বেলুন ও ফেস্টুন দ্বারা সুসজ্জিত করা হয়।


অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল হাতে মাঠ পদক্ষিণ,স্কাউট দলের মাঠ পদক্ষিণ, ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক টিএম আসাদুজ্জামানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি।

পতাকা উত্তোলন শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পলাশ উদ্দিন সহকারী কমিশনার (ভূমি), মোঃ লুৎফর রহমান অফিসার ইনচার্জ, বদলগাছী থানা, মোঃ শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বদলগাছী।


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম মুহাঃ আজাদ, প্রাক্তন সিনিয়র শিক্ষক রবিউল করিম, প্রাক্তন সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার, প্রাক্তন সভাপতি মজিবুর রহমান সহ প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারী এবং অভিভাবক,অভিভাবিকা বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে দলীয় নৃত্য, দৌড় ঝাঁপ,যেমন খুশি তেমন সাজ সহ নানান আয়োজন করা হয়।
পরিশেষে, কীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *