বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল পরিষ্কার 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

জলাবদ্ধতা থেকে রক্ষায় রামগঞ্জ হাজীগঞ্জ বিরেন্দ্র খাল পরিষ্কার অভিযানে নেমেছে রামগঞ্জ উপজেলা প্রশাসন। 

আজ সোমবার সকালে রামগঞ্জ সোনাপুর গুড়পট্টি এলাকায় জলাবদ্ধতা নিরসন কর্মসূচির ব্যানারে এ কার্যক্রমের উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ।

এসময় তিনি জানান, গত দশদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি জমে যেন রামগঞ্জ উপজেলায় দীর্ঘমেয়াদী বন্যা বা জলাবদ্ধতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে উপজেলা প্রশাসন খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। খাল থেকে অবৈধ বাঁধ, মাছ ধরার গড়াবাঁধ অপসারনসহ সব ধরনের প্রতিবন্ধকতা তুলে ফেলা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল পরিষ্কার
বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল পরিষ্কার

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, সোনাপুর বাজার ব্যবসায়ী মাষ্টার আবুল হোসেন, রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মোঃ মহসিন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, রামগঞ্জ পৌর কর্মকর্তা জাকির হোসেন হেলাল, স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন ও সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেন বাবু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *