বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

র্বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিম।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাঁশখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা, যেখানে তিনি প্রধান অভিযুক্তদের একজন। ওই আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খোরশেদ আলমের গ্রেফতার বাঁশখালীসহ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *