ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ অক্টোবর ২০২৫ ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টারে বিকাল ৫ টায় একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
সভাপতিত্ব করেন ছাতক পৌর যুবদলের আহ্বায়ক জনাব মোঃ খায়ের উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ লিজন মিয়া তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাতক উপজেলা যুবদল এবং জনাব আশরাফ চৌধুরী মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাতক পৌর যুবদল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামরুল হাসান রাজু সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সুনামগঞ্জ জেলা। প্রধান বক্তা ছিলেন, নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা যুবদল। বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন,
উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ আহমদ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলি আশরাফ তাহিদ, সৈয়দ মনসুর আলী, মুজাহিদুর রহমান হীরা, আব্দুল কাইয়ুম, ফয়জুর রহমান পাভেল, ফয়সাল আহমেদ সুমন, ফয়েজ আহমেদ এবং ছাতক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ।
সভার শুরুতে বক্তব্য রাখেন, ছাতক পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ মাহমুদ মনির এবং আহ্বায়ক কমিটির সদস্য রাহিম হোসেন নাজিম।
উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, ইজাজুল হক রনি, দেলোয়ার হোসাইন ইমরান, ছাতক পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, মোহাম্মদ রফিক মিয়া,মোঃ কামাল হোসেন সহ প্রমুখ।