বাবর একজন বলিষ্ঠ চলচ্চিত্র অভিনেতা

ডেক্স রিপোর্ট:

স্মরণ খল অভিনেতা বাবর তাঁর পুরো নাম খলিলুর রহমান বাবর।

বাবর একজন বলিষ্ঠ চলচ্চিত্র অভিনেতা যিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি মূলত চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

    জন্ম ১৯৫২ সালের ৫ ফেব্রুয়ারি  পুরান ঢাকার গেণ্ডারিয়ায় বিশিষ্ট পরিচালক আমজাদ হোসেনের ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে নায়ক হিসেবে। 

তবে ১৯৭২ সালে নায়করাজ রাজ্জাকের ‘রংবাজ’ চলচ্চিত্রের মাধ্যমে খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর পথচলা। বাবরের অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘তেরো গুণ্ডা এক পাণ্ডা’।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ‘দাগী’ শিরোনামের একটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। পরিচালনা করেছেন ‘দয়াবান’, ‘দাদাভাই’ এর মত চলচ্চিত্র।

অভিনেতা আজিম পরিচালিত ‘প্রতিনিধি’ ছবিতে কামারের চরিত্রে মাত্র একটি সিকোয়েন্সে দুর্দান্ত অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিনিয়ে নেন।

বাবর ২৬ আগস্ট ২০১৯ সালে ৬৭ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *