বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

 দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস হোসেন মন্ডল, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমান চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বারসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সরব উপস্থিতিতে খেলার মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *