বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাবিস (হিউম্যান) ভ্যাকসিনের সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মারুফ হাসানকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার, ৩ জুলাই, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নিজ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাবিস ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করেন।
এ বিষয়ে ইউএনও মোঃ মারুফ হাসান বলেন, র্যাবিস হিউম্যান ভ্যাকসিন একটি জরুরি ভ্যাকসিন। এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকলে সাধারণ মানুষ নানাভাবে সমস্যায় পড়তে পারেন। উপজেলাবাসীর সুবিধার কথা বিবেচনা করেই আমি দ্রুত ব্যবস্থা নিয়েছি। আশা করছি, আগামী তিন মাস এ উপজেলায় র্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট থাকবে না।”
উল্লেখ্য, কুকুর, বিড়াল বা বন্য প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীর জন্য র্যাবিস ভ্যাকসিন অত্যন্ত জরুরি। সময়মতো এই ভ্যাকসিন না পেলে রোগীর প্রাণনাশের ঝুঁকি থাকে।
উপজেলা নির্বাহী অফিসারের এই কার্যকর উদ্যোগে উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।